Sylhet Today 24 PRINT

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৫

৩৬তম বিসিএসে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম  বলেন, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে লোক নিয়োগ হবে।

গত ৩১ মে প্রকাশিত ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার।

৩৬তম বিসিএসে অংশ নিতে গত ১৪ জুন থেকে ২৩ জুলাই অনলাইনে আবেদনপত্র পূরণ করেছেন চাকরিপ্রার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.