Sylhet Today 24 PRINT

নবাবগঞ্জ বান্দুরা বাস স্ট্যান্ডে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২১

ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার  (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর এ আগুন লাগার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনে স্ট্যান্ডে অবস্থান করা বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.