Sylhet Today 24 PRINT

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ০১ মে, ২০২১

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

শনিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

জুনায়েদ আল কাসেমী ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিবের ছেলে বলে সিআইডি সূত্র জানিয়েছে।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জানিয়েছেন, গ্রেপ্তার জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি নাশকতায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার কোনো মামলা রয়েছে কি-না, তা যাচাই করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.