Sylhet Today 24 PRINT

ছাতকে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ০২ মে, ২০২১

সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সানি সরকার মারা গেছেন। রোববার (২ মে) সকাল ১১টার দিকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সানি সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের কাজল কান্তি সরকারের পুত্র। বর্তমানে সে ছাতক শহরের মন্ডলীভোগ-ঘোষবাড়ি এলাকার ভাড়াটে বাসিন্দা।

জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে সানি সরকারকে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নিহতের পিতা কাজল কান্তি সরকার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-০১) দায়ের করেন।

এদিকে সানি সরকারের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখানে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নাইম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.