Sylhet Today 24 PRINT

মাদারীপুরে নৌ-দুর্ঘটনা, নিহত ২৬

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০২১

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন।

সোমবার (৩ মে) সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর স্পিডবোটটির সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।

তিনি জানান, ঘটনার পর থেকেই স্থানীয়দের সহায়তায় ট্রাফিক পুলিশ ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.