Sylhet Today 24 PRINT

হেফাজতের সাবেক প্রচার সম্পাদক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০২১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত মার্চে হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ মে) কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করেছে।

তাণ্ডবের ঘটনায় মামলা দায়েরের পর থেকে তিনি চকরিয়ায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.