Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২১

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

রোববার (৯ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন।

এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশসমূহ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান) থেকে ওয়ার্ক পারমিট ভিসাধারী ব্যক্তিদের মালদ্বীপে আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.