Sylhet Today 24 PRINT

ঢাকার পথে চীনের ৫ লাখ করোনার টিকা

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২১

বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ টিকা উপহার দেবে চীন, সেই চালানটি এখন ঢাকার পথে। ইতোমধ্যেই এই টিকা বেজিং এয়ারপোর্টে পৌঁছেছে। সোমবার (১০ মে) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। 

এই লক্ষ্যে সিনোফার্মের  ৫ লাখ টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.