Sylhet Today 24 PRINT

বনানীতে বাণিজ্যিক ভবনে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২১

ঢাকা নগরের বনানী এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১১ মে) বেলা পৌনে ১২টার দিকে বনানীর ১১ নম্বর রোডের একটি ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.