Sylhet Today 24 PRINT

প্যারিসে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে সংঘটিত সন্ত্রাসী হামলাহতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি  থাকার খবর এখনও পাওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের মহাপরিচালক মো.বদিরুজ্জামান বলেন,এই হামলায় আমরা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাইনি। প্যারিসে বাংলাদেশের মিশনের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন।

তাদের পাঠানো প্রতিবেদনের অপেক্ষা করছেন তারা।

উল্লেখ্য, শুক্রবার রাতে প্যারিসের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় মারা গেছেন কমপক্ষে ১৫৩ জন। আহত হয়েছেন আরও দুই শতাধিক।

ছয়টি স্থানে একযোগে হামলা চালায় আত্মঘাতী হামলাকারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.