Sylhet Today 24 PRINT

ঈদের দিন ফিলিস্তিনিদের ওপর হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ মে, ২০২১

ঈদের দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ঈদের দিন ফিলিস্তিনে মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে, এটি তীব্র নিন্দাজনক।

শুক্রবার (১৪ মে) সকালে বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটিই আল্লাহর কাছে প্রার্থনা। বাংলাদেশের সব মানুষের জীবনেও যেন সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আসে।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, আমাদের দেশে যে উন্নয়ন চলছে, সমৃদ্ধি আসছে, তা যেন অব্যাহত থাকে, আজকের পবিত্র দিনে এটিই প্রার্থনা।

এ সময় তথ্যমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.