Sylhet Today 24 PRINT

সৌদিগামী বিমানের ফ্লাইট ২৪ মে পর্যন্ত বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২১

আগামী ২৪ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরব কর্তৃপক্ষ হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপ করায় দেশটিতে এই পাঁচ দিন সকল ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ণিত সময়ে সৌদি আরব ভ্রমণের জন্য যেসব যাত্রীর বুকিং ছিল, তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণে বিমানের নিকটবর্তী কার্যালয়ে যোগাযোগের জন‍্য বিশেষ অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.