Sylhet Today 24 PRINT

আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

সিলেটটুডে ডেস্ক: |  ২১ মে, ২০২১

গত ১২ মে চীনের উপহারের প্রথম চালানের টিকা বাংলাদেশে পৌঁছায়

বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।

শুক্রবার ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার  ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.