Sylhet Today 24 PRINT

মিডিয়ার কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে: গণফোরাম

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, হেনস্তা কারীদের গ্রেপ্তার ও কালো আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গণফোরামের মুখপাত্র সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী এ বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে।

শনিবার (২২ মে) জননেতা সুব্রত চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর (অব.) আসাদুজ্জামান বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, রওশন ইয়াজদানি, মোকলেসুর রহমান বাবুল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, যুব নেতা মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্রনেতা সানজীদ রহমান শুভ, কামাল উদ্দিন সুমন।

জননেতা সুব্রত চৌধুরী বলেন, রোজিনা ইসলাম একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তাকে হেনস্তা ও কারাবন্ধী করার মধ্য দিয়ে সরকার সাংবাদিক ও প্রতিবাদী মুখ বন্ধ করার চক্রান্ত করছে। জবাবদিহি হীন আমলা নির্ভর এ সরকারের স্বাস্থ্য, আইসিটি, অর্থ, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় লাগামহীন দুর্নীতির চিত্র সংবাদ পত্র ও গণমাধ্যমে ভেসে উঠছে। দুর্নীতির তদন্ত হয় না। দেশের সম্পদ লুণ্ঠন ও ভাগাভাগি হচ্ছে। অনতি বিলম্বে দুর্নীতিবাজ আমলা ও তার সহযোগী রাজনীতিবিদ আশ্রয়দাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, বিচার ব্যবস্থাকে কণ্ঠরোধ করা হচ্ছে। রোজিনার জামিন না দিয়ে তাকে জেলখানায় হেনস্তা ও নির্যাতন করা হচ্ছে। মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন রোজিনা সুষ্ঠু বিচার পাবে। কিন্তু আমরা শুনেছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক রোজিনাকে থানা ও জেল হাজতে চিহ্নিত দাগী কুখ্যাত আসামীদের সাথে রেখে তার সাথে অমানবিক আচরন করা হচ্ছে। বিচারককে প্রভাবিত করা হচ্ছে। এ বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।

নেতৃবৃন্দ আরও বলেন, সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে। রোজিনার মুক্তির দাবীতে সাংবাদিকদের সর্বাত্মক আন্দোলনের প্রতি আমরা সমর্থন জানাই। এ ঐক্য ভাঙার চক্রান্ত চলছে। সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। করোনাকালে লক্ষ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলেও সাংবাদিকদের নাম মাত্র দশ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। যা হাজার হাজার সাংবাদিকদের সাথে তামাশা করার সামিল।

এসময় নেতৃবৃন্দ আরও , রোজিনার মুক্তির দাবীতে সাংবাদিকদের সর্বাত্মক আন্দোলনের প্রতি আমরা সমর্থন জানাই। এ ঐক্য ভাঙার চক্রান্ত চলছে। সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। করোনাকালে লক্ষ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলেও সাংবাদিকদের নাম মাত্র দশ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। যা হাজার হাজার সাংবাদিকদের সাথে তামাশা করার সামিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.