Sylhet Today 24 PRINT

নিরাপত্তাজনিত কারণে ফ্রান্স যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে সোমবার যাওয়ার কথা থাকলেও সফরটি বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্যারিসে ধারাবাহিক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ও দেশটিতে জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলেই প্রাথমিক ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা মন্ত্রণালয় থেকে জানানো হবে বলেই নিশ্চিত করে সূত্রটি।

তবে এর আগেই প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ব্রিফিং করতে রোববার বিকেল তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। এরপর থেকেই সফর বাতিলের ইঙ্গিত পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.