Sylhet Today 24 PRINT

ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ ঝুঁকিতে নেই বাংলাদেশ: আবহাওয়া অধিদপ্তর

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২১

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

সোমবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতিবিষয়ক জরুরি সভায় এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি জানান, ‘ইয়াস’ যে ঘূর্ণিঝড় ‘আম্পান’এর মতো শক্তিশালী হচ্ছে না, তা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বর্তমান অবস্থায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এখন আর সতর্ক সংকেত বাড়ানোর প্রয়োজন নেই। তবে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, যাতে বিপৎসংকেত পাওয়ামাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়া যায়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.