সিলেটটুডে ডেস্ক | ২৫ মে, ২০২১
প্রতীকী ছবি
বুধবার সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলনে এসএসসি, এইচএসসি পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলবেন তিনি। ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি জানান, বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ আবুল খায়ের আরও জানান, চলমান শিক্ষার সার্বিক দিক ও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সাধারণ ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। এরপর ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা আসতে পারে।