Sylhet Today 24 PRINT

এবার জেলায় জেলায় লকডাউন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২১

করোনা সংক্রমণের হার যেসব জেলায় বেশি বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। এসময় তিনি সংক্রমণ বাড়লে প্রয়োজনে আলাদা করে লকডাউন দেওয়া হবে বলেও জানান।

মঙ্গলবার (২৫ মে) বেলা ১২ টায় চীনের দেওয়া উপহারের টিকার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.