Sylhet Today 24 PRINT

৫ টাকা মূল্যমানের কয়েনকে ‘অবৈধ’ বললেন অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

৫ টাকা মূল্যমানের কয়েনকে অবৈধ উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আজই আমি দেখলাম পাঁচ টাকার একটি কয়েন রয়েছে। এটা ‘ইলিগ্যাল’ (অবৈধ)।

রোববার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে বাংলাদেশ কয়েন সংশোধন বিল ২০১৫ পাসের আগে কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাবের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকা মূল্যমানের কয়েন ছাড়ার ক্ষমতা নাই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকার কয়েন বাজারে ছাড়ার ক্ষমতা নেই। তারা একসময় এটা করেছে। এটা ইলিগ্যাল। তারা এটা করতে পারে না। তাদের এক টাকার কয়েন ছাড়ার ক্ষমতা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.