Sylhet Today 24 PRINT

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২১

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

রোববার (৩১ মে) সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোন ছিনতাই হয় বলে মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

তিনি জানান, মন্ত্রীর পিএস ছিনতাইয়ে ঘটনায় মামলা করেছেন।

ওসি সেলিমুজ্জামান বলেন, মন্ত্রী মহোদয় অফিস শেষে বিজয় স্মরণী হয়ে ফিরছিলেন। বিজয় স্মরণীতে মন্ত্রীর গাড়ি বহন জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.