Sylhet Today 24 PRINT

বিমান বাহিনীর নতুন প্রধান শেখ আব্দুল হান্নান

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২১

এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ১২ জুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ১২ জুন ২০২১ তারিখ অপরাহ্ণে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ণ থেকে ৩ (তিন) বৎসরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন সেরনিয়াবাত। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.