Sylhet Today 24 PRINT

বাঁচানো গেলোনা জোড়ামাথার শিশুটিকে

নিউজ ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৫

শারীরিক জটিলতায় শেষ পর্যন্ত মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া জোড়া মাথার নবজাতক শিশুটি। চিকিৎসকেরা বলছেন, জন্মগত হৃদরোগ ও শ্বাস কষ্টের কারণেই রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বিবিসিকে জানিয়েছেন, শিশুটিকে যখন ব্রাক্ষনবাড়িয়া থেকে নিয়ে আসা হয়, তখনই সে শ্বাসকষ্টে ভুগছিল।

এছাড়া শিশুটি জন্মগত ভাবেই হৃদরোগে আক্রান্ত ছিল। এর ফলে, আরো বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয় শিশুটি।

অধ্যাপক মোল্লা জানাচ্ছেন, শিশুটি দুইটি হৃদযন্ত্র নিয়ে জন্ম নিয়েছিল।এছাড়া শিশুটির দুটি মাথা হলেও হাত-পা ছিল দুইটি করে।
মাথা ছাড়া শরীরের নিচের অংশ ছিল স্বাভাবিক শিশুর মতোই।
গত ১১ই নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় শিশুটির জন্ম হয়। ওই দিন রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.