Sylhet Today 24 PRINT

সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২১

একাদশ জাতীয় সংসদে চলমান ত্রয়োদশ অধিবেশনে আগামী অর্থবছরের (২০২১-২২ সালের) বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় অধিবেশন শুরুর পর তিনি বাজেট উপস্থাপন করছেন।

তিনি আগামী অর্থবছরের জন্যে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

বিশেষজ্ঞদের মতে, স্বাধীন বাংলাদেশের ৫০তম বাজেটে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। কেননা, চলমান মহামারির কারণে লাখো মানুষ বেকার হয়েছেন।

তবে, দেশের রিজার্ভ পরিমাণে বেড়ে যাওয়া ও রেকর্ড পরিমাণে বিদেশি সহায়তা আসায় বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে খুব একটা বেগ হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.