Sylhet Today 24 PRINT

দাম কমবে মোবাইল, টিভি, ফ্রিজের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২১

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ককর কমানোর ফলে মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বেশ কিছু পণ্যের দাম কমতে পারে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের সময় এসব পণ্যের ওপর শুল্ক কমানোর কথা জানান।

এর ফলে দাম কমতে পারে যেসব পণ্যের: সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হাইব্রিড গাড়ি, মাইক্রোবাস, ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার, রাইস কুকার, ওভেন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওভেন, কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ, মোবাইল ফোন, সিমেন্ট, রড, সমুদ্রগামী জাহাজ, মোবাইল অ্যাপস, করোনা টেস্ট কিট, কৃষি যন্ত্রপাতি, ই-লারনিং প্ল্যাটফর্ম ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.