Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৫

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের লিডারস ফোরামে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে আজ (সোমবার) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ইউনেস্কোর লিডারস ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

নাহিদ আগামীকাল (মঙ্গলবার) প্যারিসে পৌঁছেই এ লিডারস ফোরামে যোগ দেবেন। জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ লিডারস ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

ইউনেস্কোর সহসভাপতি বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউনেস্কোর লিডারস ফোরামে যোগদান শেষে ২০ নভেম্বর (শুক্রবার) দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.