Sylhet Today 24 PRINT

চীনের উপহারের ৬ লাখ টিকা আসছে ১৩ জুন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২১

দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে। এর আগে বাংলাদেশকে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়ে বলেছেন, আগামী ১৩ জুন বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।

চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.