Sylhet Today 24 PRINT

ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০২১

ডিজিটাল বাংলাদেশে দিনে দিনে ইন্টারনেটের চাহিদা বাড়ছে। তাই তো শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এক রেটে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা চালাতে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে। এর আওতায় থাকছে তিনটি প্যাকেজ।

রোববার (৬ জুন) এক অনুষ্ঠানে বিটিআরসি থেকে এই প্যাকেজ তিনটির দাম জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার (৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ বিষয়ে বলেন, রোববার (৬ জুন) বেলা ৩টায় ভার্চ্যুয়াল মিটিংয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, প্রথম প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, গতি ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৮০০ টাকা, গতি ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা আর এর গতি হতে পারে ২০এমবিপিএস।

ইন্টারনেট সেবাদাতারা এ বিষয়ে জানিয়েছেন, এই দাম কার্যকর হওয়ায় রাজধানী ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রতি প্যাকেজে ১০০-২০০ টাকা করে কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ব্যবহারকারীরা বেশি সুবিধা পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.