Sylhet Today 24 PRINT

ভারতীয় ব্যবসায়ীদের শর্ত মেনেই সচল হিলি স্থলবন্দর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২১

সকাল থেকে দুপুর পর্যন্ত আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখলেও ভারতের ব্যবসায়ীদের আংশিক শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি।

বুধবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম চালু হয়।

ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে গত ৬ মে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আজ বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। ভারতীয় এক্সপোর্টার অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দেওয়া ৪টি শর্ত বাংলাদেশের ব্যবসায়ীরা আংশিক মেনে নেওয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, তাদের দাবির প্রেক্ষিতে বিকেল সাড়ে ৪টার মধ্যে পণ্যবাহী ট্রাক পূর্বের ন্যায় স্বাস্ব্যবিধি মেনে নেওয়া হবে।

হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, তাদের দাবির প্রেক্ষিতে কাচামাল আমদানিকে অগ্রাধিকার দিয়ে বিকেল ৪টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করবে। আগে ট্রাক সংখ্যা লিমিটেড ছিল, এখন সেটা নেই। আগামী শুক্রবার দুদেশের ব্যবসায়ীদের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.