Sylhet Today 24 PRINT

ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ জুন, ২০২১

ছবি: সংগৃহীত।

দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা।

রবিবার (১৩ জুন) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান।

এদিন সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি-১৩০জে বিমান।

এরআগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

এছাড়া চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের ভ্যাকসিন ‘করোনা ভ্যাক’অনুমোদন দিয়েছে সরকার। জরুরি ব্যবহারের জন্য রবিবার সরকার ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন (ইইউএ) ইস্যু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.