Sylhet Today 24 PRINT

রাঙামাটিতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ জুন, ২০২১

রাঙামাটির জুরাছড়ি উপজেলার লুলংছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাথর মনি চাকমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লুলংছড়ি গ্রামের গ্রাম প্রধান (কারবারি) ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জুরাছড়ি উপজেলার ১নম্বর জুরাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লুলংছড়ি গ্রাম প্রধান(কারবারি) পাথর মনি চাকমা নিজের বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে আটটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরপর দুই রাউন্ড গুলি করে তাকে হত্যা করে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.