Sylhet Today 24 PRINT

৩ দিন গ্যাস সংকটে থাকবে পুরো দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২১

সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এতে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। তাই আজ ১৪ জুন থেকে আগামী ১৬ জুন পর্যন্ত তিনদিন সারাদেশে গ্যাসের সংকট থাকবে।

রোববার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, আগামী তিন দিন অর্থাৎ ১৬ জুন পর্যন্ত সাগরে বৈরী আবহাওয়া কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন বা স্বল্প চাপ বিরাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.