Sylhet Today 24 PRINT

লকডাউন নিয়ে সিদ্ধান্ত হয়নি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২১

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ আগামী ১৬ জুন শেষ হওয়ার কথা। এরপর আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।

লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জবাবে সচিব বলেন, “লকডাউন বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আরও দুইদিন সময় আছে। দেখা যাক কী হয়।”

এসময়ে সরকারি সব অফিস খোলা আছে জানিয়ে তিনি বলেন, “আমরা (লোকবল) ভাগ করে নিয়েছি। করোনার এ সময়ে আমাদের অর্ধেক এর বেশি আসে না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.