Sylhet Today 24 PRINT

দুই বাসের প্রতিযোগিতায় থেঁতলে গেল কলেজছাত্রের মাথা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২১

রাজধানীতে সড়কে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল এক কলেজছাত্রের। সোমবার সন্ধ্যা ৭টায় মালিবাগে পুরাতন পদ্মা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মেহেদী হাসান (১৯)। তিনি ঢাকার একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রামপুরায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পুলিশ জানায়, তুরাগ ও আকাশ পরিবহনের দুটি মিনিবাসের প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ গোলাম আজম সংবাদমাধ্যমকে বলেন, ‘মেহেদী তুরাগ বাসের মাঝামাঝি জানালার পাশের একটি সিটে বসেছিলেন। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন। এসময় অন্য বাসের চাপায় তার মাথা থেঁতলে যায়।’

পুলিশ বাস দুটি আটক করেছে। নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.