Sylhet Today 24 PRINT

এবার দিনাজপুরে বিদেশী পাদ্রিকে গুলি করে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৫

দিনাজপুর শহরে এবার এক ইতালীয় খ্রিস্টান পাদ্রিকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত পিয়েরে পিচসকে (৫০) গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শুইহারি ক্যাথলিক মিশন চার্চের ফাদার।

ওসি বলেন, “অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই ইতালীয় নাগরিককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। তার ঘাড়ে গুলি লেগেছে।”

কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.