Sylhet Today 24 PRINT

সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০২১

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটসহ সারাদেশে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, সিলেট বিভাগসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের  অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বিকেল ৪টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে শনিবার বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। অবশ্য পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.