Sylhet Today 24 PRINT

ব্লগার নিলয় হত্যার হুমকিদাতা ও দায় স্বীকারকারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৫

ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা হুমকিদাতা একজন ও হত্যার দায় স্বীকারকারী দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিএমপি উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মুনতাসিরুল ইসলাম জানান, নিহত ব্লগার নিলয়ের হত্যার হমকিদাতা ও হত্যার পর ইন্টারনেটে দায় স্বীকার করা ২ ব্যক্তিকে আমরা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করেছি।

গত ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ানে নিজের ভাড়া বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। হত্যার পর এর দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.