Sylhet Today 24 PRINT

লকডাউন: চলবে রিকশা, বন্ধ গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০২১

সারাদেশে সোমবার থেকে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।  রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩ দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সী‌মিত প‌রিস‌রে সরকা‌রি বেসরকা‌রি অফিস চল‌বে। ত‌বে ‌নিজ ব‌্যবস্থাপনায় যাতায়ত ব‌্যবস্থা কর‌তে হ‌বে। পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব গণপ‌রিবহন বন্ধ থাকবে।

দিনের সরকারি নির্দেশনায় বলা আছে:

১। সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

২। সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

৩। খাবারের দোকান, হোটেলে রেস্তঁরা সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন টেকওয়ে) করতে পারবে।

৪। সরকারি-বেসরকারি সকল অফিস/প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করবে।

৫। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে  এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.