Sylhet Today 24 PRINT

মগবাজারের সেই ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে: ফায়ার সার্ভিস

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২১

রাজধানীর মগবাজারে গতকাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।

সোমবার (২৮ জুন) দুপুরে তারা এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেছেন, ‘ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের মালিককে সিদ্ধান্ত নিতে হবে তিনি তা পুরোপুরি ধ্বংস করে দেবেন কিনা। কেননা, এটি সংস্কার করে কোনোভাবে ব্যবহার করা সম্ভব না।

নিজের নিরাপত্তার কারো সেই ভবনে ঢোকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘আমাদের লোকজন ভবনের ধ্বংসাবশেষ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন। তারা প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকেও তথ্য নিচ্ছেন।’

তদন্ত চলাকালে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জের একটি মসজিদে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের সঙ্গে এর মিল থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.