Sylhet Today 24 PRINT

এবারের লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গেলে কঠোর শাস্তি

সিলেটটুডে ডেস্ক: |  ৩০ জুন, ২০২১

সাত দিনের জন্য কঠোর লকডাউন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে।

এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড ১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ, যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনার প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.