Sylhet Today 24 PRINT

লকডাউন মানাতে মাঠে থাকবে সেনাবাহিনী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০২১

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ জারি করেছে সরকার। এ সময় লকডাউন কার্যকর করতে দেশজুড়ে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।

বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রীপরিষদ বিভাগের উপ সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

এতে আরও বলা হয়, লকডাউনের সময় জরুরি সেবায় নিয়োজিত দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। তবে জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.