Sylhet Today 24 PRINT

রোববার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২১

সিলেট দেশের বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি ধরনে বৃষ্টি হবে; তবে পরশু অর্থাৎ রোববার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। শুক্রবার (২ জুলাই) সকালে পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ রোববারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.