Sylhet Today 24 PRINT

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ আটক ৮

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০২১

সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চেয়ারম্যান ও এমডিসহ আট জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ‌্য জানান। একইসাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমও বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে। 

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছে। আগুন পুরোপুরি নিভিয়ে কারখানাটি তাদের বুঝিয়ে দেবে।

তিনি বলেন, ভবনটি বুঝে পাওয়ার পর মামলা করার আগে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.