Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত

সিলেটটুডে ডেস্ক: |  ১১ জুলাই, ২০২১

করোনার মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের প্রথম ৫ দিনে শুধু ঢাকায় ১৩২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এরপরের ছয় দিনে ঢাকায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ৫৩ জনের।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৯০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছে ১৮৯ জন, আর বাকি ১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ৭২৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৩৬ জন। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.