Sylhet Today 24 PRINT

পরীক্ষা আসতেই সক্রিয় প্রশ্নফাঁসে জড়িত সেইসব ফেসবুক পেজ

পরীক্ষা শুরু হতে না হতেই সক্রিয় হতে শুরু করেছে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিছু ফেসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

হরতালের কারণে ২ ফেব্রুয়ারি শুরু হবার কথা থাকলেও এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ৪ ফেব্রুয়ারি বুধবার । আর পরীক্ষা শুরু হতে না হতেই সক্রিয় হতে শুরু করেছে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিছু ফেসবুক পেজ । একদম রাখঢাক না রেখেই কিছু শর্তপূরনের বিনিময়ে পরীক্ষার্থীদের প্রশ্ন দেয়ার কথা 'পাবলিক পোষ্ট' এ জানাচ্ছে তারা ।এবার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবেনা বলে জোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী কিন্তু এরই মধ্যে এসব গ্রুপ ও পেইজের তৎপরতায় দেখা দিয়েছে আশঙ্কা।তবে কি আবারও ফাঁস হতে যাচ্ছে এসএসসি'র প্রশ্ন? খোঁজ নিয়ে জানা গেছে বেশ কিছু পরীক্ষার্থীও পড়াশোনা বাদ রেখে এসব গ্রুপ ও পেইজে ঢুঁ মারছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন পরীক্ষার্থী সিলেটটুডে২৪ডটকম কে জানান, - " গতবার যেহেতু এসব সাজেশন থেকে প্রায় ১০০% এসেছিল কাজেই এবারও আসার  সম্ভবনা আছে , শেষ মুহুর্তে তাই এইসব পেইজে ঢুঁ মেরে দেখার চেষ্টা করছি" ।

PSC_ JSC_ JDC_ SSC_ HSC_ Exam Suggetion & Question Bank নামক একটি ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে সেখানে কিছু শর্তের বিনিময়ে প্রশ্ন দেয়ার কথা বলা হয়েছে।
সেখানে লেখা আছে -  "যারা শর্ত পূরন করবে,তাদের ইনবক্সে প্রশ্ন দেওয়া হবে।:

শর্ত গুলু হল:- ১. পেইজটিতে লাইক দিতে হবে। ২. বোর্ডের নাম কমেন্ট করতে হবে। ৩. অবশ্যই শেয়ার করতে হবে ৪. বিষয়ের নাম Share করতে হবে" ।

আমাদের অনুসন্ধানে এরকম আরও কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপের খবর জানা গেছে । যারা প্রশ্ন ফাঁসের ইঙ্গিত দিয়ে রেখেছে ইতিমধ্যে ।

প্রসঙ্গত,  পরীক্ষা নেয়া , বই দেয়া, রেজাল্ট দেয়া ইত্যাদি সিষ্টেমের মধ্যে আসায় শিক্ষা ব্যবস্থা প্রশংশিত হলেও  গত ২/৩ বছর প্রশ্ন ফাঁসের জন্য চরম সমালোচিত হয়ে আসছে । শিক্ষা মন্ত্রনালয় এই ফাঁস ঠেকাতে পারছেনা ।  যদিও এবার প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।


শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্টরা প্রশ্ন ফাঁসের আশঙ্কায় এবারও নিজেদের হতাশার কথা জানিয়েছেন । এখন দেখার বিষয় এ বছর শিক্ষামন্ত্রনালয় এই সংকট কীভাবে কাটিয়ে উঠতে পারে ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.