Sylhet Today 24 PRINT

বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ৫

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০২১

রাজধানীর ভাটারায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ জুলাই) দুপুরে অভিযান শেষে সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকেই জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে সঙ্ঘবদ্ধ জাল টাকা তৈরির চক্রের সদস্যরা অবস্থান করছিলেন। কোরবানির ঈদকে সামনে রেখে ওই টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.