Sylhet Today 24 PRINT

আগস্টের মধ্যে আসছে ২ কোটি ভ্যাকসিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ জুলাই, ২০২১

আগস্টের মধ্যে দেশে আসছে ২ কোটি করোনার ভ্যাকসিন। নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে আরও সাত কোটি করোনার টিকা আসবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ করোনার ভ্যাকসিন। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের ১০ লাখ ডোজ করোনার টিকা আসবে।

শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে আরও জানিয়েছেন, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.