Sylhet Today 24 PRINT

সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

রাষ্ট্রপতি বরাবর মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।

শনিবার (২১ নভেম্বর) আবেদন দুপুর ২টা ৩৪ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে রওয়ানা হয়ে দুপুর ২টা ৫৪ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায়। 

উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.