Sylhet Today 24 PRINT

রাজধানীতে ২০, চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সারা ঢাকায় বিজিবি নেমে গেছে।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ ব্যাপারে বলেন, যে কোনো ধরনের নাশকতা এড়াতেই মাঠে নেমেছেন বিজিবি সদস্যরা। 

এছাড়া বন্দরনগরী চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি নেমেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.