Sylhet Today 24 PRINT

শুক্রবার থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০২১

শুক্রবার সকাল থেকে ফের শুরু হওয়া লকডাউনে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের পরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।  লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলবে না।  

এ নির্দেশনা মেনে চলার জন্য যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে কঠোর লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি পণ‍্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স। স্বাস্থ্যবিধি মেনে এ সংশ্লিষ্ট পরিবহন পারাপার করতে পারবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.