Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, ১০ যাত্রী আহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০২১

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রোরো ফেরি শাহ জালালের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রধান পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার সময় ফেরির চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ পরিস্থিতিতে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় কোনো বিপদ হয়নি। এরপর চালক নির্বিঘ্নে শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেন।

রোরো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান জানিয়েছেন, হঠাৎ করেই ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এসময় নদীতে তীব্র স্রোত থাকায় পিলারের সঙ্গে ধাক্কা লাগে ফেরির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.